মাসের শুরুতেই গরমের ব্যাটিং চালু। একধাক্কায় তিন ডিগ্রি বাড়ল তাপমাত্রার পারদ। দোলের আগেই ঊর্ধ্বমুখী পারদ। দক্ষিণবঙ্গে চড়া রোদে অস্বস্তি অনুভূত হলেও, উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
2
8
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস।
3
8
রবিবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে শহরে।
4
8
হাওয়া অফিস জানিয়েছে, আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। মঙ্গলবারের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে।
গতকালের তুলনায় আজ সর্বনিম্ন তাপমাত্রা একধাক্কায় তিন ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। দোলের আগেই গরমের তীব্রতা বাড়তে শুরু করেছে। দোলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
7
8
হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করা একটি নিম্নচাপ ইতিমধ্যেই ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। পাশাপাশি জম্মু-কাশ্মীর সংলগ্ন অঞ্চলে সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। সোমবার আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে।
8
8
আজ রবিবার বৃষ্টির সম্ভাবনা আছে দার্জিলিং, কালিম্পং জেলায়। তবে সতর্কতা জারি হয়নি। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে।