চড়া রোদে বাড়ছে অস্বস্তি। তবুও কয়েকটি জেলায় স্বস্তির বৃষ্টির পূর্বাভাস। আজও জেলায় জেলায় কালবৈশাখীর সর্তকতা রয়েছে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি রয়েছে।
2
10
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সাতদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। তবে সব জেলায় একটানা সতর্কতা জারি নেই।
3
10
আজ, বুধবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
4
10
এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
5
10
আগামিকাল বৃহস্পতিবার শুধুমাত্র বীরভূম ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।
6
10
কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ২০ মে, বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। এখনও পর্যন্ত সতর্কতা জারি হয়নি।
7
10
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী সাতদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী চারদিন একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
8
10
আজ জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে।
9
10
আগামিকাল বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
10
10
আগামী শুক্রবার আলিপুরদুয়ার এবং শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।