মার্চের শেষে কালবৈশাখীর তাণ্ডব চলছেই। উত্তরবঙ্গের ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির দাপট কমার নাম নেই। এপ্রিলের শুরুতেও কালবৈশাখীর দাপট জারি থাকবে। জেলায় জেলায় সতর্কতাও জারি রয়েছে।
2
9
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় একধাক্কায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।
গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস।
3
9
আজ রবিবারেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সতর্কতা জারি হয়নি এখনও। বিকেলের পর কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।
4
9
আগামিকাল সোমবার শুধুমাত্র ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে।
5
9
আগামী মঙ্গলবার আবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
6
9
আগামী বুধবার, পয়লা এপ্রিল দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট কমে যাবে। বৃহস্পতিবার থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই।
7
9
অন্যদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রপাত, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা রয়েছে। আগামিকাল সোমবারেও এই জেলাগুলিতে সতর্কতা জারি।
8
9
আগামী মঙ্গলবার উত্তরবঙ্গের উপরের এই পাঁচ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। সঙ্গে বজ্রপাত, ঝোড়ো হাওয়া বইতে পারে।
9
9
আগামী বুধবারেও উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।