প্রথম দফার ভোটে বাংলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু দ্বিতীয় দফার ভোটের দিন সব জেলাতেই ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি হল। গোটা বাংলায় টানা পাঁচদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
2
10
২৯ এপ্রিল, বুধবার দ্বিতীয় দফার ভোট হবে: কলকতা, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা।
আগামী শনিবার থেকে বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
5
10
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দ্বিতীয় দফার নির্বাচনেও বাংলা জুড়েই ঝড়বৃষ্টির দাপট বাড়বে।
আগামী রবিবার ও সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তুমুল বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
6
10
আগামী মঙ্গলবার ও বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তুমুল বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
7
10
ঝড়বৃষ্টির জেরে আর্দ্রতাজনিত অস্বস্তি খানিকটা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে শনিবার পর্যন্ত চড়া রোদে অস্বস্তি অনুভূত হবে। আগামী সপ্তাহের শুরুতেই কমবে তাপমাত্রাও।
8
10
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাতদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে একাধিক জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতাও জারি রয়েছে।
9
10
আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার থেকে আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টি, ঝড়ের সতর্কতা রয়েছে। আজ মূলত দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
10
10
আগামী শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতে বুধবার পর্যন্ত হলুদ সর্তকতা রয়েছে।