চড়া রোদে বাড়ছে অস্বস্তি। এপ্রিলের মাঝামাঝি থেকেই বাংলায় চড়ছে তাপমাত্রার পারদ। দিনের বেলায় গলদঘর্ম দশা জেলায় জেলায়। এর মাঝেই কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। জারি রয়েছে সতর্কতাও।
2
8
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হতে পারে। আগামী দু'দিন মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের কোথাও ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।
3
8
আগামী বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
4
8
আগামী শুক্রবার পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার ও রবিবার উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
5
8
আগামী সাতদিন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। আগামী তিনদিন সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে।
6
8
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাতদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
7
8
আগামিকাল, মঙ্গলবার ও বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
8
8
আগামী বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।