আর কয়েক ঘণ্টা। একটু পরেই দাপুটে কালবৈশাখীর তাণ্ডব শুরু বাংলা জুড়ে। ধেয়ে আসছে প্রবল ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের ও দক্ষিণবঙ্গের সব জেলায় আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
2
9
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
3
9
আজ উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে কমলা সতর্কতা।
4
9
এদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
5
9
আগামী শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলাতেই হলুদ সর্তকতা রয়েছে।
6
9
শনিবার শুধুমাত্র বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কোনও সতর্কতা জারি হয়নি। রবিবার বীরভূম ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হতে পারে।
7
9
অন্যদিকে আগামী সাতদিন উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। আগামী রবিবার পর্যন্ত জারি রয়েছে সতর্কতাও।
8
9
আজ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
9
9
শনিবার দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা রয়েছে।