শনিবার সন্ধ্যায় দুর্যোগের ঘনঘটা। জেলায় জেলায় কালবৈশাখীর তাণ্ডব। আর খানিকক্ষণ পরেই একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস। জারি হল সতর্কতাও।
2
10
আবহাওয়া দপ্তর জানিয়েছে, সন্ধ্যা ছ'টা বেজে ৫৫ মিনিট থেকে আগামী দু'-তিন ঘণ্টায় দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই তিন জেলায় কমলা সতর্কতা জারি রয়েছে।
3
10
শনিবার উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি রয়েছে।
4
10
আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি রয়েছে।
5
10
আগামিকাল রবিবারেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হতে পারে।
6
10
আগামী সোমবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হতে পারে। আগামী মঙ্গলবার আবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে।
7
10
আগামী বুধবার, পয়লা এপ্রিল দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট কমে যাবে। বৃহস্পতিবার থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই।
8
10
অন্যদিকে আজ উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
9
10
আগামিকাল রবিবার ও সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হলুদ সর্তকতা এবং আগামী মঙ্গলবার এই পাঁচ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।
10
10
আগামী বুধবারেও উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।