এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই দুর্যোগের ঘনঘটা বাংলায়া। গতকাল সন্ধ্যায় কালবৈশাখীর তাণ্ডবের সাক্ষী ছিল প্রায় গোটা দক্ষিণবঙ্গ। আগামী তিনদিনেও আবহাওয়ার বদল ঘটবে না।
2
8
আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, টানা তিনদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
3
8
আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার বদল হবে না। তারপর আগামী তিনদিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা একধাক্কায় ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
4
8
মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলায় হলুদ সর্তকতা জারি রয়েছে।
5
8
আগামিকাল, বুধবার ঝড়বৃষ্টির দাপট আরও বাড়বে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলায় কমলা সতর্কতা জারি রয়েছে।
6
8
আগামী বৃহস্পতিবারেও দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে। আগামী শুক্রবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। তবে কোনও সতর্কতা নেই।
7
8
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাতদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সব জেলায় ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা এবং বুধবার কমলা সতর্কতা জারি রয়েছে।
8
8
আগামী বৃহস্পতিবারেও উত্তরবঙ্গের সব জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে। আগামী শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।