এপ্রিলেও গরমে হাঁসফাঁস দশা থেকে সাময়িক স্বস্তি। আজ মঙ্গলবার রাজ্যে রাজ্যে তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা। জারি রয়েছে হলুদ সর্তকতাও। পাশাপাশি কয়েকটি রাজ্যে আগামিকাল থেকেই তাপপ্রবাহের সম্ভাবনা।
2
8
ভারতের মৌসম ভবন জানিয়েছে, আজ উত্তর পূর্বের রাজ্যগুলিতে ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। কোথাও ভারী বৃষ্টি, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
3
8
মঙ্গলবার অসম ও মেঘালয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
4
8
এদিন ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
5
8
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামী ১৭ থেকে ১৯ এপ্রিলের মধ্যে জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
6
8
আগামিকাল, বুধবার উত্তরবঙ্গ এবং সিকিমেও হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে কোনও সতর্কতা জারি হয়নি।
7
8
অন্যদিকে মধ্য ও দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে। দিল্লিতেও এদিন শুষ্ক আবহাওয়া থাকবে। তবে তাপমাত্রার পারদ চড়বে।
8
8
আগামী দু'দিন মহারাষ্ট্রের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। ১৫ থেকে ১৮ এপ্রিলের মধ্যে মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, ওড়িশার কিছু এলাকায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।