সকালে রোদ ঝলমলে আকাশ। বেলা গড়ালেই আকাশে কালো মেঘের আনাগোনা! আজ বাংলা জুড়ে ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। সব জেলাতেই জারি রয়েছে সতর্কতাও।
2
10
আজ, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
3
10
হাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। সব জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা।
4
10
আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুমুল বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
5
10
আগামিকাল মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার কমলা সতর্কতা জারি রয়েছে।
6
10
মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। আগামী বুধবারেও দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
7
10
আগামী বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
8
10
আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনও জেলায় সতর্কতা জারি হয়নি।
9
10
অন্যদিকে আজ ও আগামিকাল মঙ্গলবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। মঙ্গলবার কোচবিহারেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
10
10
আগামী বৃহস্পতিবার পর্যন্ত বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।