সকাল থেকে আকাশের মুখভার। দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামী দু'ঘণ্টায় বৃষ্টির থেকে রেহাই মিলবে না। জারি হল সতর্কতাও।
2
10
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে আগামী দু'-তিন ঘণ্টায় কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
3
10
এই তিন জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তিন জেলায় কমলা সতর্কতা জারি রয়েছে।
4
10
হাওয়া অফিস আরও জানিয়েছে, বৃহস্পতিবার দিনভর হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
5
10
আগামিকাল শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
6
10
আগামিকাল শুক্রবার ও আগামী রবিবার কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
7
10
আগামী শনিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি রয়েছে।
8
10
ওইদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। আগামী সোমবার ও মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখনও সতর্কতা জারি হয়নি।
9
10
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাতদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিনদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে।
10
10
এই চারদিন উত্তরবঙ্গের সব জেলায় ঘণ্টায় ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সতর্কতা জারি হয়নি।