কালো মেঘে ঢাকল আকাশ। সোমবার সন্ধ্যায় জেলায় জেলায় কালবৈশাখীর তাণ্ডব শুরু। প্রবল ঝড়বৃষ্টির সতর্কতাও জারি রয়েছে।
2
11
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বিকেল পাঁচটা থেকে আগামী দু'-তিন ঘণ্টায় পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
3
11
পাশাপাশি বিকেল সাড়ে পাঁচটা থেকে আগামী দু'-তিন ঘণ্টায় কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
4
11
এদিন সন্ধ্যা ছ'টা থেকে আগামী দু'-তিন ঘণ্টায় বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
5
11
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হতে পারে। আগামী দু'দিন মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের কোথাও ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।
6
11
আগামী বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
7
11
আগামী শুক্রবার পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার ও রবিবার উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
8
11
আগামী সাতদিন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। আগামী তিনদিন সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে।
9
11
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাতদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
10
11
আগামিকাল, মঙ্গলবার ও বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
11
11
আগামী বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।