ঝড়বৃষ্টির তাণ্ডব শুরু। সোমবার ভরসন্ধ্যায় জেলায় জেলায় কালবৈশাখীর দাপট শুরু। জারি হল লাল, কমলা সতর্কতাও। একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন।
2
12
আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার সন্ধ্যা ছ'টা বেজে ১০ মিনিটের পর আগামী দু'-তিন ঘণ্টায় বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি, ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে লাল সতর্কতা।
3
12
এদিন সন্ধ্যা সাড়ে ছ'টা থেকে আগামী দু'-তিন ঘণ্টায় পূর্ব বর্ধমান ও হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে কমলা সতর্কতা।
4
12
সন্ধ্যা সাত থেকে আগামী দু'-তিন ঘণ্টায় ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
5
12
আজ, সোমবার উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে কমলা সতর্কতা।
6
12
সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
7
12
হাওয়া অফিস জানিয়েছে, আগামিকাল মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে কমলা সতর্কতা। বাকি জেলাগুলিতে প্রবল ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
8
12
আগামী বুধবার থেকে রবিবার পর্যন্ত একটানা প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। সব জেলাতেই জারি রয়েছে হলুদ সর্তকতা।
9
12
আগামী বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
10
12
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী সাতদিন তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
11
12
আগামিকাল, মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে হলুদ সর্তকতা।
12
12
আগামী বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এবং বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। শুক্রবারেও এই দুই জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।