বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই দুর্যোগের ঘনঘটা বাংলায়। জেলায় জেলায় শুরু কালবৈশাখীর দাপট। তুমুল ঝড়বৃষ্টির সতর্কতাও জারি করল হাওয়া অফিস।
2
12
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার বিকেলে পাঁচটা থেকে আগামী দু'-তিন ঘণ্টায় মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে কমলা সতর্কতা।
3
12
এদিন বিকেল সাড়ে পাঁচটা থেকে আগামী দু'-তিন ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে কমলা সতর্কতা।
4
12
বুধবার সন্ধ্যা ছ'টা থেকে আগামী দু'-তিন ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
5
12
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সাতদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। তবে সব জেলায় একটানা সতর্কতা জারি নেই।
6
12
আজ, বুধবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
7
12
এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
8
12
আগামিকাল বৃহস্পতিবার শুধুমাত্র বীরভূম ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।
9
12
কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ২০ মে, বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। এখনও পর্যন্ত সতর্কতা জারি হয়নি।
10
12
আজ জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে।
11
12
আগামিকাল বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
12
12
আগামী শুক্রবার আলিপুরদুয়ার এবং শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।