আজ বাংলায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। সকাল সাতটা থেকে ভোটকেন্দ্রে ভিড় জমতে শুরু করেছে। আর দিনভর কেমন থাকবে আবহাওয়া?
2
11
প্রথম দফার ভোট হবে: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর।
3
11
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, বৃহস্পতিবার এবং আগামিকাল শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
4
11
বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তীব্র গরমের সতর্কতা জারি রয়েছে। এর মধ্যে শুধুমাত্র বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে তাপপ্রবাহের কমলা সতর্কতা রয়েছে।
5
11
আগামী শনিবার থেকে একটানা ঝড়বৃষ্টির দাপট বাড়বে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। সপ্তাহান্তে বাড়বে ঝড়বৃষ্টির দাপট। জারি রয়েছে হলুদ সর্তকতাও।
6
11
আগামী রবিবার থেকে বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
7
11
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দ্বিতীয় দফার নির্বাচনেও বাংলা জুড়েই ঝড়বৃষ্টির দাপট বাড়বে।
আগামী সোমবার ও মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তুমুল বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
8
11
ঝড়বৃষ্টির জেরে আর্দ্রতাজনিত অস্বস্তি খানিকটা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে শনিবার পর্যন্ত চড়া রোদে অস্বস্তি অনুভূত হবে।
9
11
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাতদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে একাধিক জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতাও জারি রয়েছে।
10
11
আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার থেকে আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টি, ঝড়ের সতর্কতা রয়েছে। আজ মূলত দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
11
11
আগামী শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতে বুধবার পর্যন্ত হলুদ সর্তকতা রয়েছে।