চড়া রোদে হাঁসফাঁস দশা। পয়লা বৈশাখের আগেই জেলায় জেলায় গরমে বাড়ছে অস্বস্তি। নববর্ষে বাংলার আবহাওয়া কেমন থাকবে? কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে? জানিয়ে দিল হাওয়া অফিস।
2
9
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী তিনদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তার পরের চারদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রার হেরফের হবে না।
3
9
আজ, সোমবার দিনের বেলায় চড়া রোদে গলদঘর্ম দশা হবে। অস্বস্তি অনুভূত হবে সব জেলায়। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।
4
9
আগামিকাল মঙ্গলবার থেকে আবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওইদিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে কয়েক পশলা বৃষ্টি হতে পারে।
5
9
আগামী বুধবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কোনও সতর্কতা জারি হয়নি।
6
9
আগামী বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। আগামী শুক্রবার বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
7
9
মঙ্গলবার থেকে আগামী রবিবার পর্যন্ত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
8
9
আজ ও আগামিকাল মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
9
9
বুধবার থেকে আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কোনও জেলাতেই সতর্কতা জারি হয়নি।