ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তির বৃষ্টি। নববর্ষে জেলায় জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা। আগেভাগেই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
2
9
আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। চড়া রোদে অস্বস্তি অনুভূত হবে। দিনের ও রাতের তাপমাত্রা বাড়বে।
3
9
অন্যদিকে আগামিকাল বুধবার, নববর্ষে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ওইদিন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হতে পারে।
4
9
বুধবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সর্তকতা রয়েছে।
5
9
আগামী বৃহস্পতিবারেও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
6
9
আগামী শুক্রবার বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনও সতর্কতা জারি হয়নি।
7
9
আগামী শুক্রবার থেকে সোমবার পর্যন্ত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
8
9
আগামী বুধবার থেকে একটানা ছ'দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা রয়েছে।
9
9
আগামিকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি রয়েছে।