সোমবার সকাল থেকেই বৃষ্টির দাপট। ভিজল রাজধানী দিল্লি ও পার্শ্ববর্তী এলাকা (এনসিআর)। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল দুর্যোগের কথা, সেইমতো এদিন দিল্লি ও সংলগ্ন এলাকায় ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে।
2
8
মৌসম ভবন জানিয়েছে, দিল্লির আকাশে আগামী কিছুদিন মেঘ থাকবে। সেই সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি। ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে যথেষ্ট।
3
8
ঘণ্টায় প্রায় ৫০ থেকে ৭০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া। ধূলিঝড়ের সতর্কতাও দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সর্তকতা জারি থাকবে।
4
8
এর আগে সোমবার সকালে দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করা হয়েছিল। মঙ্গলবারও বিক্ষিপ্ত বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
5
8
বিশেষজ্ঞ মহেশ পালাওয়াত জানাচ্ছেন, রবিবার পাহাড় ও উত্তর পঞ্জাবে বৃষ্টি হলেও দিল্লি বা হরিয়ানার আকাশ মূলত পরিষ্কারই ছিল, ফলে পাল্লা দিয়ে বেড়েছিল গরম। কিন্তু উত্তর-পশ্চিম ভারতে একটি নতুন ‘পশ্চিমী ঝঞ্ঝা’র প্রবেশের ফলেই সোমবারের এই আবহাওয়া বদল।
6
8
তবে এখনই গরমের দাপট খুব একটা বাড়বে না বলেই মনে করছেন আবহাওয়াবিদ নবদীপ দহিয়া। তাঁর মতে, এপ্রিল মাসে দফায় দফায় পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে। ফলে মাসের শেষ পর্যন্ত অন্তত তাপপ্রবাহের হাত থেকে রেহাই পেতে পারেন সাধারণ মানুষ।
7
8
এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় এক বা দুই জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে, যা পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা বাড়াতে পারে।
8
8
আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলা, বিদ্যুতের খুঁটি বা বড় গাছের নিচে না দাঁড়ানো এবং প্রয়োজনে ঘরের ভিতরে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকদেরও ফসল সুরক্ষিত রাখার জন্য আগাম ব্যবস্থা নিতে বলা হয়েছে।