অবশেষে স্বস্তির খবর। একের পর এক নিম্নচাপ তৈরি হলেও নতুন যে নিম্নচাপটি ঘনিয়েছে, তার অবস্থান পশ্চিমবঙ্গ উপকূল থেকে বেশ কিছুটা দূরে।
2
9
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্তমানে এই নিম্নচাপটি অবস্থান করছে উপকূলীয় মায়ানমার এবং সংলগ্ন পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপরে।
3
9
হাওয়া অফিস জানিয়েছে, বুধবার আরও শক্তি বাড়িয়ে উত্তর-উত্তর-পশ্চিম দিকে সরে মায়ানমার, দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় এটি নিম্নচাপে পরিণত হতে পারে।
4
9
এই নিম্নচাপ পশ্চিমবঙ্গ উপকূলের দিকে না এসে পরবর্তী ২৪ ঘণ্টায় এটি মায়ানমার, দক্ষিণ-পূর্ব বাংলাদেশ, মিজোরাম ও ত্রিপুরার দিকে এগিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে।
5
9
এই নিম্নচাপের প্রভাবে মায়ানমার ও বাংলাদেশ উপকূলে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইলেও দমকা হাওয়ার গতি পৌঁছতে পারে ৬০ কিলোমিটারে।
6
9
পশ্চিমবঙ্গ উপকূলের জন্য কোনও বিপদ সংকেত নেই। তবে ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও বাংলাদেশ সংলগ্ন সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।
7
9
আজ কলকাতায় দিনভর আংশিক মেঘলা আকাশ থাকবে, বেলা বাড়লে মেঘের পরিমাণ বাড়তে পারে। তবে শহরের উপর নিম্নচাপের প্রভাব নেই। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
8
9
দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের সব জেলাতেই দু’-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
9
9
দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের জেলাগুলিতেও দু’-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।