গতকাল শহরে বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হয়েছে। তবে রাজ্যে বর্ষার দাপট ধীরে ধীরে কমছে। কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাব দেখা দিচ্ছে। ফলে এখনই পিছু হটছে না বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঝাড়খণ্ড থেকে শুরু করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা ছড়িয়ে রয়েছে।
2
9
পাশাপাশি, উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং লাগোয়া এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত।এই পরিস্থিতির জেরে দক্ষিণবঙ্গে বর্ষা কিছুটা ম্লান হলেও পুরোপুরি শুকনো থাকবে না আবহাওয়া।
3
9
উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার ও আলিপুরদুয়ারের একাধিক এলাকায় বৃষ্টির দাপট কিছুটা বেশি থাকতে পারে।
4
9
অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।
5
9
আজ বুধবার, শহরের আকাশ মূলত মেঘলা থাকবে। হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।
6
9
দক্ষিণবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় আজ নামতে পারে পশলা বৃষ্টি। একইসঙ্গে বজ্রপাতের সম্ভাবনা।
7
9
পুরুলিয়া, বাঁকুড়া ও বর্ধমান সহ কয়েকটি জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ারও সতর্কতা জারি করা হয়েছে।
8
9
অন্যদিকে, উত্তরবঙ্গে পাহাড় ও তরাই-ডুয়ার্স লাগোয়া পাঁচ জেলা- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
9
9
উত্তরবঙ্গের সব ক'টি জেলাতেই বিক্ষিপ্তভাবে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।