মার্চের দ্বিতীয় সপ্তাহে একটানা ঝড়বৃষ্টির সম্ভাবনা বাংলা জুড়ে। দিনের বেলায় চড়া রোদে অস্বস্তি অনুভূত হলেও, সন্ধ্যার পর জেলায় জেলায় জেলায় ঝেঁপে বৃষ্টি নামতে পারে।
2
9
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। আজ সন্ধ্যার পর শহরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
3
9
আজ থেকে একটানা বজ্রপাত, বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গজুড়ে। যার জেরে ভ্যাপসা গরম থেকে সামান্য স্বস্তি পাওয়া যাবে। আগামী এক সপ্তাহে তাপমাত্রার হেরফের হবে না।
4
9
কিছু জেলায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী সপ্তাহে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবার তাপমাত্রার পারদ চড়বে।
5
9
আজ, আগামিকাল বুধবার ও বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
6
9
আগামী শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী রবিবার থেকে আবারও বৃষ্টির দাপট শুরু হবে দক্ষিণবঙ্গে।
7
9
আগামী রবিবার হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
8
9
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাতদিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দিনের ও রাতের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না।
9
9
আগামী সাতদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতাও।