ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই বঙ্গে পারদ পতন। সোমবার অর্থাৎ ২ ফেব্রুয়ারিও ভাল ঠান্ডা দেখা গেল রাজ্যজুড়ে। সেই সঙ্গে কুয়াশার দাপট। তবে কি কনকনে ঠান্ডার আমেজ ফিরতে চলেছে দক্ষিণবঙ্গে?
2
6
হাওয়া অফিস জানিয়েছে, সোমবার গোটা রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় এক–দু’টি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গিয়েছে। পাশাপাশি, কোচবিহার, মালদা ও দার্জিলিং ও পূর্ব মেদিনীপুর জেলাতেও হালকা কুয়াশা ছিল।
3
6
সোমবার রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন লক্ষ্য করা যায়নি। দক্ষিণবঙ্গের এক–দু’টি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কম ছিল। অন্যদিকে, উত্তরবঙ্গের কয়েকটি স্থানে তা স্বাভাবিকের তুলনায় বেশি।
4
6
দক্ষিণবঙ্গের এক–দু’টি জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলেও রাজ্যের বাকি অংশে তা প্রায় স্বাভাবিক মাত্রায় ছিল। দক্ষিণবঙ্গের মধ্যে এদিন সর্বনিম্ন তাপমাত্রা কল্যাণী ও সিউড়িতে ১১ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৮ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে।
5
6
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা গত কয়েকদিনের তুলনায় সামান্য কমেছে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস।
6
6
মঙ্গলবার উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে নামতে পারে। আগামী পাঁচদিন উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আগামী সাতদিনে বাংলায় রাতের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না।