কয়েক দিনের নিম্নচাপের বৃষ্টি থেমে যাওয়ার পর ফের রোদের দেখা মিলেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। দুপুরের দিকে কলকাতার নানা এলাকায় হালকা গরমও টের পাওয়া যাচ্ছে। সকাল আর রাতের দিকে অবশ্য শীতের হালকা আমেজ রয়েছে।
2
9
আবহাওয়া দপ্তরের ইঙ্গিত, খুব শীঘ্রই রাজ্যে শীত জাঁকিয়ে বসতে চলেছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা অন্তত ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে।
3
9
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিনেই পশ্চিমবঙ্গের সব জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি কমতে পারে। তার পর কয়েক দিন পারদের খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই।
4
9
মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ এই তাপমাত্রা যথাক্রমে ১৮ ডিগ্রি ও ২৭ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে।
5
9
আবহাওয়াবিদদের মতে, শুক্রবার থেকেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরও ৩ থেকে ৪ ডিগ্রি কমে ১৫ থেকে ১৬ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে। একই ধারা বজায় থাকবে রাজ্যের অন্যান্য জেলাতেও।
6
9
আগামী সাত দিন দক্ষিণবঙ্গ কিংবা উত্তরবঙ্গ- কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতার আবহাওয়াও আজ থেকেই মূলত শুষ্ক থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলার এক-দু’টি জায়গায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে ২০০ থেকে ৯৯৯ মিটারের মধ্যে থাকার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে।
7
9
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের ঘূর্ণাবর্ত থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। সেটি ঝাড়খণ্ড, বিহার এবং বাংলাদেশের ওপর দিয়ে গিয়েছে। এ ছাড়া মধ্যপ্রদেশ, গুজরাট ও অসমেও ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবেই আবহাওয়ার এই বদল এবং ধাপে ধাপে তাপমাত্রা কমার ইঙ্গিত মিলছে।
8
9
শীতের আমেজ শুরু হলেও তা কতটা দীর্ঘস্থায়ী হবে, তা নিয়ে কিছুটা সংশয় থেকেই যাচ্ছে। কারণ, আগামী ২৯ নভেম্বর বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের শুরুতেই সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
9
9
এদিকে বঙ্গোপসাগরের এই সম্ভাব্য ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের সরাসরি কী প্রভাব বাংলার আবহাওয়ায় পড়বে, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানায়নি হাওয়া অফিস।