বর্ষা ঢুকলেও গরম থেকে পুরোপুরি রেহাই এখনও মেলেনি দক্ষিণবঙ্গে। যদিও গত কয়েকদিন ধরেই মুষলধারে বৃষ্টির জেরে খানিকটা তাপমাত্রার পারদ নেমেছে।
2
12
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
3
12
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের তুলনায় সামান্য কম। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস।
4
12
আজ, রবিবারেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সতর্কতাও। কয়েকটি জেলায় দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে।
5
12
আগামী সাতদিন দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সব জেলায় সতর্কতা জারি হয়নি।
6
12
আগামিকাল সোমবার হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
7
12
আগামী মঙ্গলবার ও বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার হুগলি, পুরুলিয়া ও বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।
8
12
আগামী বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
9
12
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে একটানা ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
10
12
আগামিকাল সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামী মঙ্গলবার থেকে আগামী শনিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে।
11
12
আগামী মঙ্গলবার ও বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।
12
12
উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে আগামী সাতদিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই তিন জেলাতেও সতর্কতা জারি রয়েছে। শুধু বুধবার উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে।