মার্চের শেষভাগে গলদঘর্ম দশা নেই। চড়া রোদের দেখা পাওয়া গেলেও, একটানা ঝড়বৃষ্টির জেরে ভ্যাপসা গরম উধাও। চলতি সপ্তাহ জুড়েও একটানা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস।
2
8
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের তুলনায় বেশ খানিকটা বেড়েছে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। সকালে চড়া রোদ থাকলেও, সন্ধ্যায় বজ্রপাত, দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
3
8
মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
4
8
বুধবার ও বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই এই দু'দিন।
5
8
শুক্রবার থেকে ফের একটানা দুর্যোগপূর্ণ আবহাওয়ার হলুদ সতর্কতা জারি রয়েছে। শুক্রবার থেকে আগামী রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
6
8
আগামী সোমবার বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে কোনও সতর্কতা জারি নেই।
7
8
আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৫০ কিমি ঝোড়ো হাওয়াও বইতে পারে। জারি রয়েছে কমলা সতর্কতা। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হলুদ সর্তকতা জারি রয়েছে।
8
8
আগামিকাল বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কমবে। শুক্রবার আবারও উপরের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। শনিবার ও রবিবার এই জেলাগুলিতে হলুদ সর্তকতা রয়েছে। শুক্রবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে হলুদ সর্তকতা জারি রয়েছে।