সপ্তাহের শুরুতেই দুর্যোগের ঘনঘটা। আর খানিকক্ষণ পরেই জেলায় জেলায় ঝেঁপে নামবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি হল সতর্কতাও।
2
11
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, সোমবার বিকেল পৌনে চারটে থেকে আগামী দু'-তিন ঘণ্টায় পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
3
11
এই ছয় জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ছয় জেলাতেই কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
4
11
সোমবার, সপ্তাহের শুরুতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় ঝড়বৃষ্টির দাপট বেশি থাকবে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
5
11
আগামিকাল মঙ্গলবার ঝড়বৃষ্টির দাপট সব জেলাতেই বাড়বে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি রয়েছে।
6
11
মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
7
11
আগামী বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে।
8
11
বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর বৃষ্টির সম্ভাবনা নেই। এপ্রিলের শুরু থেকেই ক্রমেই তাপমাত্রার পারদ চড়বে সব জেলায়।
9
11
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাতদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে হলুদ সর্তকতা রয়েছে।
10
11
আগামিকাল মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে কমলা সতর্কতা। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হলুদ সর্তকতা রয়েছে।
11
11
বুধবার ও বৃহস্পতিবার এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা।