বিকেলেই রাতের অন্ধকার! ভয়ঙ্কর দুর্যোগের চোখরাঙানি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। জেলায় জেলায় প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস।
2
12
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ বুধবার দুপুর ৩টে বেজে ৪০ মিনিট থেকে আগামী দু'-তিন ঘণ্টায় কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
3
12
এই ছয় জেলায় প্রবল বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি রয়েছে।
4
12
আজ, বুধবার কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
5
12
আজ হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি রয়েছে।
6
12
আগামিকাল বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
7
12
আগামী শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
8
12
আগামী শনিবার ও রবিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
9
12
আগামী সোমবার ও মঙ্গলবার নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
10
12
অন্যদিকে উত্তরবঙ্গে আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
11
12
আগামিকাল বৃহস্পতিবার থেকে শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
12
12
আগামিকাল উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।