পুজোর মুখেও বৃষ্টি থেকে মিলবে না রেহাই। বর্ষা বিদায়ের আগেও জেলায় জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা। আজ, রবিবারেও একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগেভাগেই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
2
8
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও জেলায় সতর্কতা জারি হয়নি।
3
8
আগামী সপ্তাহে অর্থাৎ ৮-১৫ অক্টোবর, এই সময়কালের মধ্যে বাংলা-সহ দেশের বিস্তীর্ণ এলাকা থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু একবছরের মতো বিদায় নেবে। বৃষ্টি বাড়বে এবং বৃষ্টি সীমাবদ্ধ থাকবে শুধুমাত্র দক্ষিণ ভারতে।
4
8
পাশাপাশি মহালয়ার ঠিক পরেই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের আশঙ্কা রয়েছে। ভারতের মৌসম ভবন জানিয়েছে, আগামী ১২ অক্টোবর (দ্বিতীয়া) উত্তর আন্দামান সাগরে নতুন একটি ঘূর্ণাবর্ত হাজির হবে।
5
8
আগামী ১৩ অক্টোবর (তৃতীয়া) উত্তর আন্দামান সাগরেই এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। ১৫ অক্টোবর (পঞ্চমী) মধ্য বঙ্গোপসাগর লাগোয়া দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
6
8
তবে নিম্নচাপের জেরে বাংলায় ঝড়বৃষ্টির দাপট ফের বাড়বে কিনা, তা এখনও সুস্পষ্টভাবে জানায়নি হাওয়া অফিস। তবে তার আগে পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
7
8
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোনও সতর্কতা জারি হয়নি।
8
8
আজ, রবিবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।