মার্চের শেষভাগে কালবৈশাখীর দাপট বাংলা জুড়ে। দিনভর দফায় দফায় ঝড়বৃষ্টি জেলায় জেলায়। এপ্রিলের শুরুতেও কালবৈশাখীর দাপট জারি থাকবে বাংলায়। জারি রয়েছে সতর্কতাও।
2
11
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের তুলনায় প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস কম। আজ শহরে মূলত মেঘলা আকাশ। বিকেল বা সন্ধ্যার পর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
3
11
আগামী দু'দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে। তার পরের পাঁচদিনে তাপমাত্রা আবার ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
4
11
শনিবার উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি রয়েছে।
5
11
আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি রয়েছে।
6
11
আগামিকাল রবিবারেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হতে পারে।
7
11
আগামী সোমবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হতে পারে। আগামী মঙ্গলবার আবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে।
8
11
আগামী বুধবার, পয়লা এপ্রিল দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট কমে যাবে। বৃহস্পতিবার থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই।
9
11
অন্যদিকে আজ উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
10
11
আগামিকাল রবিবার ও সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হলুদ সর্তকতা এবং আগামী মঙ্গলবার এই পাঁচ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।
11
11
আগামী বুধবারেও উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।