আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলে গেল। বিকেল গড়াতেই মুষলধারে বৃষ্টি শুরু কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নামল শহর থেকে মফস্বলে।
2
13
এদিন বিকেলেই কালো মেঘে ঢেকে যায় আকাশ। নিমেষের মধ্যেই তুমুল বৃষ্টির দাপট শুরু হয় কলকাতায়। যার জেরে একধাক্কায় নামল তাপমাত্রার পারদ।
3
13
শুধু ভারী বৃষ্টিই নয়। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া, কড়কড় করে বাজ পড়ছে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতেও। স্বস্তির বৃষ্টিতে ভোগান্তির আশঙ্কাও রয়েছে।
4
13
আবহাওয়া দপ্তর এদিন দুপুরেই কলকাতা-সহ ছয় জেলায় বজ্রপাত, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছিল। আগামী কয়েকদিনের মধ্যেই কলকাতায় বর্ষা প্রবেশের পূর্বাভাস রয়েছে।
5
13
আজ, বুধবার কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
6
13
আজ হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি রয়েছে।
7
13
আগামিকাল বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
8
13
আগামী শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
9
13
আগামী শনিবার ও রবিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
10
13
আগামী সোমবার ও মঙ্গলবার নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
11
13
অন্যদিকে উত্তরবঙ্গে আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
12
13
আগামিকাল বৃহস্পতিবার থেকে শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
13
13
আগামিকাল উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।