আজ সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা৷ গত ২৪ ঘণ্টায় প্রায় টানা বৃষ্টি হয়েছে৷ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের ওপর প্রভাব পড়ছে।
2
9
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টায় এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে যাবে। এর প্রভাবে বুধবারও দিনভর বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ গোটা রাজ্য।
3
9
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে। দিনভর কয়েক দফায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।
4
9
মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪.৩ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস।
5
9
পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ৩১ আগস্ট রাত থেকে ১ সেপ্টেম্বর রাতের মধ্যে শহরে প্রায় ৯৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
6
9
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বীরভূমের দু-এক জায়গায় ভারী বৃষ্টির (৭-১১ সেমি) সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
7
9
সেই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
8
9
একই সঙ্গে উত্তরবঙ্গের পাহাড় ও সমতলেও বর্ষণের দাপট বজায় থাকবে।
9
9
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার- উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। মালদা ও দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।