আগামী তিন ঘণ্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সাত জেলায়। প্রবল গরমের মধ্যে সাত জেলায় বৃষ্টির পূর্বাভাস মিলেছে।
2
6
হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন ঘণ্টায় বৃষ্টি এবং সঙ্গে দমকা হাওয়া বইবে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায়। ইতিমধ্যেই লাল সতর্কতা জারি হয়েছে।
3
6
কমলা সতর্কতা জারি হয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী তিন ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এই দুই জেলায়।
4
6
কমলা সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতেও। হাওয়া অফিস জানিয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী তিন ঘণ্টায়।
5
6
শনিবার দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রির কাছে। সর্বনিম্ন ছিল ২৭ ডিগ্রি। তবে বাতাসে আপেক্ষিত আর্দ্রতা ছিল অনেকটা বেশি।
6
6
বিগত সপ্তাহে বাতাসে মেঘ তৈরি হয়েছিল। সেখান থেকে পরিবেশ ফের বদলাতে শুরু করে। ঝলমলে রোদের দেখা মেলে। তবে শনিবার রাত থেকেই ফের একবার আবহাওয়া বদলে যেতে পারে বলেই জানিয়েছিল হাওয়া অফিস। ফলে নতুন করে তৈরি হয়েছে বৃষ্টির পরিবেশ।