আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, উত্তর বিহার থেকে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত ঝাড়খণ্ড ও ওড়িশার অভ্যন্তরীণ অংশ হয়ে ০.৯ কিমি উচ্চতায় একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে।
2
9
আগামী ১৯ থেকে ২৩ এপ্রিল দক্ষিণবঙ্গের কিছু জেলায় গরমের পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
3
9
শুক্রবার ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক-দু’টি স্থানে হালকা বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় এক-দু’টি স্থানে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে।
4
9
শনিবার বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় এক-দু’টি স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে।
5
9
রবিবার মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় এক-দু’টি স্থানে হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া। একই সঙ্গে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে গরম বাড়বে।
6
9
সোমবার ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে এক-দু’টি স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা। অন্যত্র শুষ্ক আবহাওয়া। একাধিক জেলায় গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে।
7
9
মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে গরম বাড়বে।
8
9
বুধবার পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে এক-দু’টি স্থানে হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার পাশাপাশি গরম বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।
9
9
বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় এক-দু’টি স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা। অন্যান্য জেলায় শুষ্ক আবহাওয়া।