আগামী ১২ ঘণ্টা বাংলায় ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। বৃহস্পতিবার ভোর থেকেই দফায় দফায় ঝড়বৃষ্টি জেলায় জেলায়। কালো মেঘে ঢেকে আকাশ।
2
10
আজও সব জেলায় তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। এই আবহে মৎস্যজীবীদের জন্যেও সতর্কতা জারি করল হাওয়া অফিস।
3
10
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবারেও উপকূলে ঘণ্টায় ৫৫ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই আবহে উত্তাল সমুদ্র।
4
10
আগামী ১২ ঘণ্টায় পশ্চিমবঙ্গের ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হাওয়া অফিস আগে জানিয়েছিল, বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা রয়েছে।
5
10
বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
6
10
আগামিকাল শুক্রবার বিক্ষিপ্তভাবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। তবে সতর্কতা জারি হয়নি।
7
10
আগামী মঙ্গলবার ও বুধবার আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দু'দিন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় এবং আগামী বুধবার মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
8
10
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাতদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সব জেলাতেই বজ্রপাত, শিলাবৃষ্টি, মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
9
10
আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পাঁচ জেলায় হলুদ সর্তকতা রয়েছে।
10
10
শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে এবং শনিবার দার্জিলিং ও কালিম্পংয়ে হলুদ সর্তকতা রয়েছে।