জানা গিয়েছে, আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তারপর তাপমাত্রায় তেমন কোনও বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
3
7
অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। হাওয়া অফিস জানিয়েছে, ১০ এপ্রিল পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা।
4
7
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। ১১ এপ্রিল দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। ১২ এপ্রিল পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান জেলায় এক বা দুই জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা।
5
7
১৩ এপ্রিল পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়া জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া দেখা দিতে পারে।
6
7
১৪ এপ্রিল দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।
7
7
আগামী সপ্তাহে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। একইসঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলায় গরম আরও বাড়বে।