আজ চৈত্র সংক্রান্তি। তবে গরম পড়ে গিয়েছে বৈশাখ-জৈষ্ঠ্যের মতোই। গত কয়েকদিনে তাপমাত্রার খুব একটা হেরফের না হলেও আদ্রর্তা বাড়ায় দরদর করে ঘাম ঝরছে।
2
7
মঙ্গলবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠবে, বাড়বে তাপমাত্রাও।
3
7
মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তীব্র গরম পড়ার সম্ভাবনা। আগামী তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এরপরের চার দিনে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
4
7
সোমবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। মঙ্গলবারেও সব জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় কিছু জায়গায় অতিরিক্ত গরম পড়বে।
5
7
বুধবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় এক-দু’ জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে।
6
7
বৃহস্পতিবার মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূম জেলায় এক-দু’ জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। অন্য জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। একইসঙ্গে কিছু জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া অব্যাহত থাকবে।
7
7
শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলায় কিছু জায়গায় গরম ও আর্দ্র আবহাওয়া অনুভূত হবে।