চৈত্র সংক্রান্তি অর্থাৎ ১৫ এপ্রিল থেকেই রাজ্যজুড়ে তীব্র গরম পড়বে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পয়লা বৈশাখের সপ্তাহ থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আদ্রর্তাজনিত অস্বস্তি বাড়বে।
2
7
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৪ দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এরপরের আগামী দিনে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র গরম পড়ার সম্ভাবনা।
3
7
১৪ এপ্রিল: ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে কিছু জায়গায় একলাফে অনেকটাই বাড়বে গরম।
4
7
১৫ এপ্রিল: ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। অন্যান্য জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে।
5
7
১৬ এপ্রিল: পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা বৃষ্টির বৃষ্টির সম্ভাবনা। অন্যান্য জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। একই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে।
6
7
১৭ এপ্রিল: মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূমে এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে গরম বাড়বে।
7
7
১৮ এপ্রিল: সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। তবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।