ভ্যালেন্টাইনস ডে-তে আরও চড়ল তাপমাত্রার পারদ। ফেব্রুয়ারিতেই তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। শীত বিদায়ের পর্বে বসন্তেই জ্বালাপোড়া গরম অনুভূত হতে পারে।
2
7
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
3
7
আজ দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা কল্যাণীতে, ১২ ডিগ্রি সেলসিয়াস।
4
7
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, বর্তমানে বাংলার কোথাও আবহাওয়ার সতর্কতা নেই। আগামী সাতদিনে কোনও জেলাতেই রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না।
5
7
আগামী দু'দিনে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ও উত্তর দিনাজপুরের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। যার জেরে কমবে দৃশ্যমানতাও।
6
7
হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব বিশবীয় ভারত মহাসাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর ৫.৮ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তটি একই অঞ্চলে রয়েছে। এর প্রভাবে ১৫ ফেব্রুয়ারির মধ্যে এই অঞ্চলে একটি নিম্নচাপ গঠন হতে পারে।
7
7
এর জেরে বাংলায় বৃষ্টি হবে কিনা, তা এখনও জানায়নি আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট আর নেই।