কেরলে বর্ষা কবে আসার মাধ্যমেই জানা যায়, ভারতে মনসুন কবে থেকে শুরু হচ্ছে। দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশের সময়ও জানা যায়, কেরলে বর্ষা প্রবেশের মাধ্যমে।
2
11
বৈশাখ-জ্যৈষ্ঠের গরম থেকে বর্ষাকালের দিকে পরিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক কেরলে বর্ষার প্রবেশ। মৌসুমি বায়ু ধীরে ধীরে উত্তর দিকে এগোতে থাকলে দেশের বিভিন্ন অংশে তীব্র গরম থেকেও স্বস্তি মেলে।
3
11
সাধারণত ১ জুন কেরলে বর্ষা প্রবেশ করে। এ ক্ষেত্রে প্রায় ৭ দিনের হেরফের স্বাভাবিক বলে ধরা হয়। ২০০৫ সাল থেকে কেরলে বর্ষা প্রবেশের সম্ভাব্য দিন নিয়ে পূর্বাভাস দিয়ে আসছে ভারতীয় মৌসম ভবন।
4
11
আইএমডির পূর্বাভাস অনুযায়ী, এই বছর কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ২৬ মে পৌঁছতে পারে। তবে এ ক্ষেত্রে চার দিনের এদিক ওদিক হতে পারে বলে জানিয়েছে আইএমডি।
5
11
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা এবছর নির্ধারিত সময়ের কাছাকাছি আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে প্রবেশ করতে পারে বলে আগেই জানিয়েছিল ভারতীয় মৌসম ভবন।
6
11
আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েক দিনের মধ্যেই এই অঞ্চলে বর্ষার অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। ফলে সপ্তাহান্তের মধ্যেই মৌসুমি বায়ুর আনুষ্ঠানিক সূচনা হতে পারে।
7
11
আইএমডি সূত্রে খবর, আন্দামান সাগর এবং তার সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে জলীয় বাষ্পের পরিমাণ দ্রুত বাড়ছে। একই সঙ্গে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা, বায়ুর গতিপ্রকৃতি এবং নিম্নচাপ অক্ষরেখার অবস্থান বর্ষা প্রবেশের পক্ষে সহায়ক হয়ে উঠেছে।
8
11
প্রতিবছর সাধারণত ১৯ থেকে ২১ মে-র মধ্যে আন্দামান সাগরে বর্ষার প্রবেশ ঘটে। এরপর ধাপে ধাপে তা উত্তর ও পশ্চিম ভারতে বিস্তার লাভ করে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ বছরও বর্ষার গতিপথ মোটের উপর স্বাভাবিক থাকতে পারে।
9
11
এদিকে বর্ষার সম্ভাব্য আগমনকে ঘিরে কৃষি ক্ষেত্রেও আশার সঞ্চার হয়েছে। বিশেষ করে পূর্ব ও দক্ষিণ ভারতের কৃষকরা বর্ষার বৃষ্টির উপর অনেকাংশে নির্ভরশীল।
10
11
আবহাওয়াবিদদের মতে, চলতি বছরে এল নিনোর প্রভাব তুলনামূলক কম থাকায় বর্ষা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা বাড়ছে। ভারত মহাসাগরের তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় পরিস্থিতিও বর্তমানে অনুকূলে রয়েছে। তবে বর্ষার অগ্রগতির উপর আগামী কয়েক দিনের আবহাওয়ার পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
11
11
অন্যদিকে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই আকাশ মেঘলা হতে শুরু করেছে। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হয়েছে বলে খবর। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে সতর্কতা জারি করেছে প্রশাসন। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনার কথা মাথায় রেখে ছোট নৌকা ও ট্রলারগুলিকে উপকূলের কাছাকাছি থাকার পরামর্শ দেওয়া হয়েছে।