বিরিয়ানি বললেই চিকেন বা মাটন বিরিয়ানির কথা মনে পড়ে। সঙ্গে অতিরিক্ত আলু এবং ডিম। কিন্তু এই বর্ষায় যদি পাতে ইলিশ বিরিয়ানি পড়ে তবে? জেনে নিন সহজ রেসিপি। ছবি- সংগৃহীত
ইলিশ বিরিয়ানি বানানোর জন্য সবার আগে পরিমাণ মতো বাসমতী চাল ভাল করে ধুয়ে ভিজিয়ে রাখুন। তারপর ইলিশ মাছের টুকরোগুলো ধুয়ে তাতে নুন, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, দই মাখিয়ে ম্যারিনেট করুন। ছবি- সংগৃহীত
4
8
ইলিশ মাছে এই সময়ই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বিরিয়ানি মশলা মাখিয়ে রাখুন একেবারে। সঙ্গে দিয়ে দিন কয়েকটি গোটা কাঁচা লঙ্কা, বেরেস্তা আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিন। ছবি- সংগৃহীত
5
8
এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো জল দিন বিরিয়ানির জন্য। তাতে নুন, তেল, তেজপাতা এবং গোটা গরম মশলা দিন। জল ফুটে উঠলে ভিজিয়ে রাখা চাল দিন। ভাত সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে রেখে দিন। ছবি- সংগৃহীত
6
8
এবার কড়াইয়ে সর্ষের তেল দিন। তেল গরম হলে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিন। এবার মাছের ম্যারিনেশনের মশলা দিন আগে। ভাল করে কষিয়ে তারপর মাছগুলো দিয়ে দিন। ভাল করে কষিয়ে মাছগুলো তুলে নিন। ছবি- সংগৃহীত
7
8
এবার মশলায় লেয়ার করে ভাত সাজিয়ে দিন। দিয়ে দিন মাছগুলো। উপর থেকে কেশর, সামান্য ফুড কালার মেশানো দুধ দিয়ে দিন। দিয়ে দিন সামান্য বিরিয়ানির মশলা, এবং বেরেস্তা। ছবি- সংগৃহীত
8
8
ঢাকা দিয়ে আঁচ কমিয়ে ৫-৭ মিনিটের জন্য রেখে দিন। ব্যাস তারপর গ্যাস বন্ধ করে গরম গরম পরিবেশন করুন ইলিশ বিরিয়ানি। সঙ্গে পেঁয়াজ, লঙ্কা দিন।ছবি- সংগৃহীত