ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপেকে নিয়ে মন্তব্য করেই আচমকা সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে স্প্যানিশ অভিনেত্রী এস্তার এক্সপোসিতো। একটি সাক্ষাৎকারে এস্তার এমবাপেকে প্রথম দেখার অভিজ্ঞতা শেয়ার করেছেন।
2
6
অভিনেত্রী জানান, প্রথমবার এমবাপেকে দেখার সময় তিনি জানতেনই না যে এমবাপে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল তারকা। বরং একজন মানুষ হিসেবে তাঁকে প্রথম নজরেই বেশ ভাল লেগেছিল।
3
6
এস্তার বলেন, ‘আমি যখন প্রথম এমবাপেকে দেখি, তখন জানতামই না তিনি কে। তাঁকে দেখে আমার মনে হয়েছিল, ‘কী অসাধারণ!’ পরে জানতে পারি, তিনি রিয়াল মাদ্রিদের একজন ফুটবলার।’
4
6
বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা হওয়ায় সাধারণত কিলিয়ান এমবাপেকে মানুষ প্রথম দেখাতেই চিনে ফেলেন। সে কারণে এস্তারের এই প্রতিক্রিয়া অনেককেই অবাক করেছে।
5
6
এর আগে এস্তার এক্সপোসিতোর নাম রিয়াল মাদ্রিদের সঙ্গে যুক্ত কয়েকজন ফুটবলারের সঙ্গে জড়িয়ে আলোচনায় এসেছিল। তালিকায় ভিনিসিয়াস জুনিয়র, করিম বেঞ্জিমা এবং এডার মিলিটাওয়ের নামও উঠে এসেছিল।
6
6
তবে এস্তারের মন্তব্য সামনে আসার পর বিশ্ববিখ্যাত ফুটবলারের সঙ্গে এক তারকা অভিনেত্রীর প্রথম সাক্ষাৎ এবং সেই সরল প্রতিক্রিয়াই এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং বিষয় হয়ে উঠেছে।