দেশের কোটি কোটি চাকরিজীবীর জন্য বড় স্বস্তির খবর নিয়ে এসেছে ইপিএফও। কেন্দ্র সরকার ধীরে ধীরে চালু করছে “EPFO 3.0” ব্যবস্থা, যার মূল লক্ষ্য হল পিএফ অ্যাকাউন্ট ব্যবস্থাকে আরও ডিজিটাল, সহজ ও দ্রুত করা। নতুন এই ব্যবস্থায় টাকা তোলার প্রক্রিয়া আগের তুলনায় অনেক সহজ হতে চলেছে। অনেক কর্মচারীর মধ্যেই প্রশ্ন উঠেছে—এবার কি ১০০ শতাংশ টাকা একসঙ্গে তোলা যাবে? সেই উত্তরই জেনে নেওয়া যাক।
2
8
বর্তমান নিয়ম অনুযায়ী, চাকরি ছাড়ার পর বা অবসরের সময় নির্দিষ্ট শর্ত পূরণ করলে পিএফ -এর পুরো টাকা তোলা যায়। যদি কোনও কর্মী টানা দুই মাস বেকার থাকেন, তাহলে তিনি তাঁর অ্যাকাউন্টের প্রায় সম্পূর্ণ অর্থ তুলতে পারেন।
3
8
অবসরের ক্ষেত্রে কর্মচারী সম্পূর্ণ পিএফ ব্যালেন্স তুলতে পারেন। এছাড়া গুরুতর অসুস্থতা, বাড়ি কেনা, সন্তানের পড়াশোনা বা বিয়ের মতো বিশেষ কারণেও আংশিক টাকা তোলার সুযোগ রয়েছে।
4
8
EPFO 3.0-এর মাধ্যমে এই পুরো ব্যবস্থাকে আরও আধুনিক করা হচ্ছে। সরকারের লক্ষ্য হল পিএফ ক্লেম নিষ্পত্তির সময় কমিয়ে আনা এবং অনলাইনে সমস্ত পরিষেবা আরও সহজ করে দেওয়া। নতুন সিস্টেম চালু হলে সদস্যরা এটিএম -এর মতো কার্ড ব্যবহার করে পিএফ টাকা তোলার সুবিধাও পেতে পারেন বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত সরকারি ঘোষণা আসেনি, তবে ডিজিটাল পরিষেবা সম্প্রসারণের দিকেই জোর দিচ্ছে ।
5
8
এখন পিএফ তোলার জন্য ইউএএন নম্বর অ্যাক্টিভ থাকা অত্যন্ত জরুরি। পাশাপাশি আধার, প্যান এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি সম্পূর্ণ থাকতে হবে। আপডেট থাকলে অনলাইনে ক্লেম জমা দেওয়া অনেক সহজ হয় এবং টাকা দ্রুত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায়। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই ৭ থেকে ১০ দিনের মধ্যে পিএফ ক্লেম নিষ্পত্তি হচ্ছে।
6
8
তবে ১০০ শতাংশ পিএফ টাকা তোলার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে। চাকরিরত অবস্থায় সম্পূর্ণ পিএফ ব্যালেন্স তোলা যায় না। কারণ মূলত অবসরকালীন সঞ্চয় হিসেবে তৈরি করা হয়েছে। তাই চাকরি চালু থাকলে শুধুমাত্র নির্দিষ্ট প্রয়োজনে আংশিক টাকা তোলার অনুমতি দেওয়া হয়। অনেক কর্মী চাকরি পরিবর্তনের সময় টাকা তুলে ফেলেন, কিন্তু বিশেষজ্ঞদের মতে তা না করে পুরনো অ্যাকাউন্ট নতুন চাকরির সঙ্গে ট্রান্সফার করাই বেশি লাভজনক। এতে অবসরকালীন সঞ্চয় বাড়ে এবং চক্রবৃদ্ধি সুদের সুবিধাও পাওয়া যায়।
7
8
বিশেষজ্ঞদের মতে, EPFO 3.0 চালু হলে ভবিষ্যতে পিএফ ব্যবস্থায় আরও বড় পরিবর্তন আসতে পারে। ডিজিটাল ভেরিফিকেশন, দ্রুত ক্লেম সেটেলমেন্ট এবং কম কাগজপত্রের মাধ্যমে সদস্যরা আরও সুবিধা পাবেন। ফলে পিএফ সংক্রান্ত ঝামেলা অনেকটাই কমবে বলেই আশা করা হচ্ছে।
8
8
সব মিলিয়ে, EPFO 3.0 কর্মচারীদের জন্য আরও স্বচ্ছ, দ্রুত এবং আধুনিক পরিষেবা নিয়ে আসতে চলেছে। তবে ১০০ শতাংশ পিএফ টাকা তোলার ক্ষেত্রে এখনও নির্দিষ্ট নিয়ম মেনেই আবেদন করতে হবে। তাই পিএফ তোলার আগে নিয়মগুলি ভালোভাবে জেনে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।