মার্চের মাঝামাঝি সময়েই গরমের ট্রেলার দেখে ফেলছে বাংলার মানুষ। এই গরমের মধ্যে অফিস, স্কুল, কলেজ তো ছুটি করে বসে থাকা যাবে না। বাইরে বেরোতেই হবে। অর্থাৎ সঙ্গী হবে ট্যান। ছবি- সংগৃহীত
2
8
তবে এই জেদি ট্যান থেকে মুক্তি পেতে পার্লার ছুটতে হবে না। ঘরোয়া উপাদানেই হবে মুশকিল আসান। ছবি- সংগৃহীত
3
8
লেবুর রস আর মধু: লেবুর রস ত্বককে উজ্জ্বল করে। এবং মধু নরম, আর্দ্র রাখে। এই দুটোকে মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেললে ট্যান দূর হবে। মধুতে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, ভিটামিন এবং এনজাইম আছে যা ত্বকের ক্ষতিকে মেরামত করে। লেবুর রসে ভিটামিন সি আছে যা দাগ হালকা করে এবং মৃত কোষ দূর করে। ছবি- সংগৃহীত
4
8
মুসুর ডাল, টমেটো এবং অ্যালোভেরা জেল: ত্বকের মৃত কোষকে দূর করে জেল্লা ফেরায়। মুসুর ডাল স্ক্রাবার হিসেবে কাজ করে, টমেটো উজ্জ্বলতা ফেরায়, অ্যালোভেরা ত্বককে স্মুদ করে। দুই চামচ ভেজানো মুসুর ডাল মিক্সিতে বেটে নিন। তাতে এক চামচ টমেটোর কাঁদ এবং এক চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে, গলায় এমনকী হাতে লাগান। অন্তত আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। ছবি- সংগৃহীত
5
8
আনারস এবং মধু: একদিকে যেমন এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখে, তেমনই মৃত কোষ দূর করতে সাহায্য করে।দূর করে দাগছোপ। ২ থেকে ৩ চামচ আনারসের কাঁদ এবং এক চামচ মধু নিয়ে সেটা ভাল করে মিশিয়ে মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এই মাস্ক ব্যবহার করুন। ছবি- সংগৃহীত
6
8
মধু এবং ওটস: ওটস গুঁড়ো করে তাতে মধু মিশিয়ে সেটা মুখে লাগিয়ে মিনিট ১৫ রাখুন। তারপর হালকা হাতে ঘষে ধুয়ে ফেলুন। এতে ট্যান, রোমকূপে জমে থাকা ময়লা, তেল সব দূর হবে। ত্বক থাকবে আর্দ্র। ছবি- সংগৃহীত
7
8
হলুদ, মধু, দুধ: দুই চামচ হলুদ নিয়ে সেটা শুকনো প্যানে কালো করে ভেজে নিন। এবার এটিকে অল্প কাঁচা দুধ, আর মধু দিয়ে মিশিয়ে একটা প্যাক বানিয়ে মুখে, গলায় লাগান। সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলেই ফলাফল দেখতে পাবেন। হলুদ ত্বককে উজ্জ্বল করে, দাগছোপ কমায়। প্রদাহ কমায়। মধু আর্দ্র রাখে। ছবি- সংগৃহীত
8
8
কফি এবং মধু: দুই চামচ কফি পাউডার এবং একটু মধু মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগান। ১০-১৫ মিনিট রেখে হালকা ঘষে ধুয়ে ফেলুন। এতেও ট্যান দূর হবে। ছবি- সংগৃহীত