শেষ পাতে মিষ্টি মুখ যেন বাঙালি, অবাঙালি সবার কাছেই পছন্দের। একদম কম সময়ে মাত্র দু-তিনটে উপকরণেই তৈরি করুন বিস্কুটের মিষ্টি দই।
2
9
চটজলদি এই রেসিপি তৈরি করতে জেনে নিন কী কী লাগবে? একবার এই ডেসার্ট খেলেই একদম মুখে লেগে থাকবে।
3
9
এই দই বানাতে লাগবে দুধ: ৫০০ মিলি (ঘন ও ফুল ক্রিম),
মিষ্টি দই বা টক দই: ২ টেবিল চামচ, বিস্কুট: ৫-৬টি (মেরি বা ডাইজেস্টিভ বিস্কুট ভাল হয়), চিনি: স্বাদমতো (বিস্কুট মিষ্টি হলে অল্প দিন)।
4
9
প্রথমে পাত্রে দুধ ঢেলে জ্বাল দিন। দুধ ঘন হয়ে অর্ধেক হয়ে এলে এতে চিনি মিশিয়ে নিন। এরপর গ্যাস থেকে নামিয়ে দুধ হালকা গরম অবস্থায় (আঙুল ডুবিয়ে রাখা যায় এমন তাপমাত্রা) নিয়ে আসুন।
বিস্কুটগুলো ভাল করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিন অথবা শিলে মিহি গুঁড়ো করে নিন।
5
9
এবার হালকা গরম দুধের সাথে বিস্কুটের গুঁড়ো ভাল করে মিশিয়ে নিন যাতে কোনও দলা ভাব না থাকে।
6
9
মিশ্রণটি অল্প গরম থাকতেই তাতে টক বা মিষ্টি দই দিয়ে আলতো করে মিশিয়ে দিন। খুব বেশি জোরে ফাটাবেন না।
7
9
একটা মাটির বা কাঁচের পাত্রে মিশ্রণটি ঢেলে নিন। পাত্রটি একটি মোটা তোয়ালে বা কাপড় দিয়ে ভালভাবে পেঁচিয়ে ছয় থেকে আট ঘণ্টা রেখে দিন।
8
9
দই জমে গেলে অন্তত দু'ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন। বিস্কুট দিয়ে তৈরি বলে এই দই সাধারণ দইয়ের চেয়ে বেশি ক্রিমি ও স্বাদে ভিন্নধর্মী হয়।
9
9
এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন এই বিস্কুটের মিষ্টি দই। তৈরি করতে সময়ও যেমন কম লাগে, তেমনই আবার স্বাদেও হয় ফাটাফাটি।