সংখ্যাতত্ত্ব বা নিউমেরলজি অনুযায়ী প্রত্যেক মানুষের জন্মতারিখ থেকে একটি জন্মসংখ্যা বা মূল সংখ্যা নির্ধারণ করা হয়। এই সংখ্যাই অনেক ক্ষেত্রে ব্যক্তিত্ব, আচরণ এবং জীবনের ওঠাপড়া নির্ধারণ করে৷
2
12
মানুষের জীবনে বড় বাধা গোপন শত্রু। যাঁরা সামনে থেকে নয়, পিছন থেকে ক্ষতি করে। তাঁদের ঘায়েল করার উপায়ও এই জন্মসংখ্যার মাধ্যমে বোঝা যায়।
3
12
মূলাঙ্ক কীভাবে জানবেন? ধরা যাক কোনও ব্যক্তি মাসের ১৮ তারিখ জন্মগ্রহণ করেছেন৷ তাহলে মূলাঙ্ক ১+৮= ৯। মাসের ২০ তারিখ জন্ম হলে মূলাঙ্ক ২+০= ২। এভাবে জন্মতারিখ থেকে সহজেই জন্মসংখ্যা বার করা যায়৷
4
12
জন্মসংখ্যা ১: মাসের ১,১০,১৯,২৮ তারিখে জন্মালে ব্যক্তির জন্মসংখ্যা বা মূলাঙ্ক ১।
সূর্যের প্রভাব আপনার জীবনে থাকবে৷ আপনি আত্মবিশ্বাসী ও নেতৃত্বপ্রবণ। কিন্তু অতিরিক্ত অহংকার অন্যদের বিরূপ করতে পারে।অহং ভাব ত্যাগ করুন৷ নিয়মিত সূর্যদেবকে জল অর্পণ করলে মানসিক শক্তি পাবেন, শত্রু নাশ হবে৷
5
12
জন্মসংখ্যা ২: মাসের ২, ১১, ২০, ২৯ তারিখে জন্ম হলে মূলাঙ্ক ২। চন্দ্রের প্রভাবে আপনি সংবেদনশীল ও মিষ্টভাষী—এই গুণের কারণেই কখনও কখনও বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন। নিজের মনের কথা শুনুন৷ শিব মন্ত্র জপ করলে গোপন শক্রু নাশ হবে৷
6
12
জন্মসংখ্যা ৩: মাসের ৩,১২,২১,৩০ তারিখে জন্মালে জন্মসংখ্যা হয় ৩. বৃহষ্পতির প্রভাব বেশি থাকে৷ জ্ঞান ও প্রজ্ঞার জন্য অনেকেই আপনাকে হিংসা করতে পারে। সতর্ক থাকুন, বৃহস্পতিবার বিষ্ণু পূজা করলে শত্রুর প্রভাব কমবে৷
7
12
জন্মসংখ্যা ৪: মাসের ৪,১৩,২২,৩১ তারিখে জন্মালে জন্মসংখ্যা হয় ৪.
রাহুর প্রভাব থাকায় বন্ধুর ছদ্মবেশে শত্রু থাকার সম্ভাবনা বেশি। শিবের আরাধনা ও মন্ত্র জপ আপনাকে সুরক্ষা দেবে, শত্রুনাশ করবে৷
8
12
জন্মসংখ্যা ৫: মাসের ৫, ১৪, ২৩ তারিখে জন্ম হলে মূলাঙ্ক হবে ৫। বুধের প্রভাবে আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব অনেকের ঈর্ষার কারণ হতে পারে। বন্ধু বাছাইয়ে সতর্ক থাকুন, গণেশ পূজা আপনার জন্য শুভ।
9
12
জন্মসংখ্যা ৬: মাসের ৬,১৫,২৪ তারিখে জন্মানো ব্যক্তিরা সৌন্দর্য ও আরাম ভালোবাসেন. শুক্রের প্রভাবে প্রশংসা পাওয়ার ইচ্ছা থাকবে৷ এর থেকেই সম্পর্কের মধ্যে ঈর্ষা তৈরি হয়। সরস্বতী পূজা করলে মন স্থির থাকবে এবং গোপন শত্রুর সমস্যা কমবে৷
10
12
জন্মসংখ্যা ৭: কেতুর প্রভাব বেশি থাকে৷ আপনার একাকীত্বকে অনেকে অহংকার হিসেবে ভুল বোঝে। বিনয়ী হন, কালভৈরবের উপাসনা করলে সুরক্ষা মিলবে।
11
12
জন্মসংখ্যা ৮: মাসের ৮,১৭,২৬ তারিখ জন্ম হলে ব্যক্তির উপর শনির প্রভাব থাকে বেশি৷ শনির প্রভাবে আপনার পরিশ্রম ও দায়িত্ববোধ অন্যদের হিংসার কারণ হয়। মা কালী আরাধনা করলে শত্রুর প্রভাব কমে।
12
12
জন্মসংখ্যা ৯: মঙ্গলের প্রভাব বেশি থাকে মাসের ৯,১৮,২৭ তারিখে জন্মানো ব্যক্তিদের উপর৷ মঙ্গলের প্রভাবে আপনার সাহস আত্মবিশ্বাস অনেকটা বেশি৷ স্পষ্ট কথা বলতে পছন্দ করেন৷ এই কারণে অনেক সময় বিরোধ তৈরি হয়৷ সম্পর্কে সীমারেখা বজায় রাখুন, হনুমান পূজা আপনার জন্য শুভ। হনুমান চালিসা পাঠ করলে শত্রুনাশ হবে৷