লটারি, ক্রসওয়ার্ড পাজল বা ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মতো রিয়ালিটি শো-তে টাকা জেতার আনন্দ অপরিসীম। তবুও সেই আনন্দের বড় একটা অংশ কিন্তু চলে যায় আয়কর দপ্তরের পকেটে।
2
8
দেশের প্রচলিত আয়কর আইন অনুযায়ী, এই ধরনের জেতা টাকা সম্পূর্ণ ‘ট্যাক্সেবল’ (বা করযোগ্য)।
3
8
অনেকেই ভাবেন ১ কোটি টাকা জিতলে পুরো টাকাটাই হয়তো পকেটে আসবে, কিন্তু বাস্তব অন্য কথা বলছে।
4
8
আয়কর আইন, ১৯৬১-র ১১৫বিবি ধারা অনুযায়ী, লটারি বা প্রতিযোগিতায় জেতা অর্থের ওপর সরাসরি ৩০ শতাংশ হারে আয়কর বসে। সাধারণ বেতনের মতো এতে কোনও ছাড় পাওয়া যায় না।
5
8
তা হলে ১ কোটি টাকা জিতলে হিসাবটা কেমন দাঁড়ায়? ১ কোটি টাকার ৩০ শতাংশ অর্থাৎ ৩০ লাখ টাকা শুরুতেই কেটে নেওয়া হবে। পড়ে থাকবে ৭০ লাখ টাকা।
6
8
১০ লাখ টাকার বেশি জয়ের ওপর অতিরিক্ত ১০ শতাংশ সারচার্জ প্রযোজ্য হয়। ৩০ লাখ টাকার ওপর ১০ শতাংশ হিসাব করলে আরও ৩ লাখ টাকা কর হিসেবে যুক্ত হবে। এর সঙ্গে যুক্ত হবে শিক্ষা সেস (Cess)।
7
8
সব মিলিয়ে ১ কোটি টাকার লটারি জিতলে প্রায় ৩৩-৩৪ লাখ টাকাই কর হিসেবে বাদ যাবে। আর বাকি আনুমানিক ৬৬ থেকে ৬৭ লাখ টাকা জয়ীর হাতে পৌঁছাবে।
8
8
উল্লেখ্য, পুরস্কার প্রদানকারী সংস্থাই ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স হিসেবে এই কর কেটে নেওয়ার পর অবশিষ্ট টাকা জেতা ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে।