বাংলার ঘরে ঘরে স্মার্ট প্রিপেড মিটার বসতে চলেছে। সম্প্রতি এটি নিয়ে সাধারণ মানুষের কৌতুহলের শেষ নেই। মোবাইল রিচার্জের মতো টাকা ফুরোলেই কাজ বন্ধ- এই নতুন নিয়মের সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে বহু গ্রাহকেরই রাতের ঘুম ছুটেছে।
2
18
অনেকেরই অভিযোগ, ১০০ বা ২০০ টাকা রিচার্জ করলে তা নাকি চোখের পলকে শেষ হয়ে যাচ্ছে! মিটার কি তবে বেশি ঘুরছে?
3
18
আসল বিষয়টা কিন্তু একেবারেই তা নয়। প্রিপেড মিটারের হিসাব-নিকাশ একটু ভিন্ন। কোন রিচার্জে কত দিন কাটবে তা জেনে নেওয়া জরুরি৷
4
18
স্মার্ট মিটারের একটা নিজস্ব ‘রোজকার খরচ’ আছে। আপনি ঘরে আলো-পাখা না জ্বালালেও প্রতিদিন আপনার অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট কিছু টাকা কাটা যাবেই।
5
18
এর মধ্যে রয়েছে ফিক্সড চার্জ, সরকারি বিদ্যুৎ কর এবং মিটার ভাড়া। ফলে ছোট অঙ্কের রিচার্জ করলে সেই টাকার একটা বড় অংশ এই বাঁধাধরা খরচ মেটাতেই চলে যায়।
6
18
এখন প্রশ্ন হল ১০০, ২০০ নাকি ৫০০- কোন রিচার্জে কত দিন চলে?
7
18
১০০ টাকায়, ২ থেকে ৩ দিন। দৈনিক ৩-৪ ইউনিট খরচ হলে ফিক্সড চার্জ কাটার পর এই টাকা দ্রুত ফুরিয়ে যায়।
8
18
২০০ টাকায় ৫ থেকে ৭ দিন। কেবল আলো, পাখা, টিভি এবং ফ্রিজ চললে এই রিচার্জে সপ্তাহ খানেক চালানো সম্ভব।
9
18
৫০০ টাকায় ১৫ থেকে ১৬ দিন। মধ্যবিত্ত গৃহস্থালির জন্য এটিই সবচেয়ে জনপ্রিয়। তবে এসি বা গিজার চললে এই হিসাব মিলবে না।
10
18
অনেকেরই অভ্যাস, ফুরিয়ে গেলেই ১০০ বা ২০০ টাকার টুকটাক রিচার্জ করা। বিশেষজ্ঞরা বলছেন, এতে আখেরে লোকসানই বাড়ে।
11
18
প্রথমত, বারবার ব্যালেন্স দেখার ঝক্কি থাকে। দ্বিতীয়ত, অসাবধানতায় টাকা শেষ হলে আচমকা বিদ্যুৎ সংযোগ কেটে যেতে পারে।
12
18
শুধু তাই নয়, বিভিন্ন অনলাইন পেমেন্ট অ্যাপে বারবার রিচার্জ করলে ‘প্ল্যাটফর্ম ফি’ বাবদ বাড়তি টাকা পকেট থেকে খসে।
13
18
তাই একবারে একটু বড় অঙ্কের রিচার্জ করাই বুদ্ধিমানের কাজ।
14
18
স্মার্ট মিটারের যুগে বিদ্যুৎ বিল নিয়ন্ত্রণে রাখার চাবিকাঠি কিন্তু আপনার নিজের হাতেই। কয়েকটি নিয়ম মেনে চলতে পারলেই কেল্লাফতে৷
15
18
ঘর থেকে বেরোনোর সময় অপ্রয়োজনীয় আলো-পাখা বন্ধ করার অভ্যাস তৈরি করুন।
16
18
সাধারণ আলোর বদলে কম ওয়াটের এলইডি বাল্ব ব্যবহার করুন। পুরনো, বেশি বিদ্যুৎ টানা যন্ত্রপাতি বদলে ফেলাই শ্রেয়।
17
18
গরমকালে এসি চালালেও তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রির মধ্যে রাখুন। এতে ইউনিট কম পোড়ে।
18
18
নিয়মিত মিটারের ব্যালেন্স এবং বিদ্যুৎ খরচের পরিমাণের দিকে নজর রাখুন, যাতে আচমকা বিপাকে না পড়তে হয়।