দেশে প্রিপেইড স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হতেই ক্ষোভ বাড়ছে আমজনতার। গ্রাহকদের বড় অংশের অভিযোগ- স্মার্ট মিটার আসার পর থেকে বিদ্যুতের বিল যেমন আকাশছোঁয়া হয়েছে, তেমনই যখন-তখন বিদ্যুৎ চলে যাওয়ার ভোগান্তিও বেড়েছে। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে চলছে তুমুল চর্চা।
2
12
তবে এই সমস্যার মধ্যেই লুকিয়ে রয়েছে সমাধানের পথ। মিটারের একটি বিশেষ ফিচার ব্যবহার করলেই বিদ্যুতের বিল যেমন নিয়ন্ত্রণে থাকবে, তেমনই এড়ানো যাবে আচমকা লোডশেডিংয়ের খাঁড়াও।
3
12
এর জন্য প্রিপেইড মিটারের নিজস্ব অ্যাপে গিয়ে শুধু ‘বাজেট লিমিট’ অপশনটি চালু করতে হবে।
4
12
ফোনে ইন্টারনেট ডেটা শেষ হওয়ার মুখে যেমন মেসেজ আসে, স্মার্ট মিটারের ক্ষেত্রেও নিয়মটা এক। আপনার বেঁধে দেওয়া খরচের কাছাকাছি বিল পৌঁছালেই মিটার আপনাকে আগেভাগে সাবধান করে দেবে।
5
12
এর জন্য গ্রাহকদের নিজের রাজ্যের বিদ্যুৎ দপ্তরের নির্দিষ্ট সরকারি অ্যাপটি ফোনে ডাউনলোড করতে হবে। তারপর সেখানে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর বা কাস্টমার আইডি দিয়ে লগ-ইন করলেই কাজ শেষ।
6
12
ধাপে ধাপে জেনে নিন কীভাবে সেট করবেন এই বাজেট।
7
12
প্রথমে আপনার রাজ্যের বিদ্যুৎ দপ্তরের অফিশিয়াল অ্যাপটি (যেমন বিহারে ‘Bihar Bijli Smart Meter’ বা উত্তরপ্রদেশে ‘UPPCL Smart Consumer’) খুলুন।
8
12
অ্যাপের মেনু থেকে ‘বাজেট’ বা ‘সেট অ্যালার্ট’ অপশনে যান।
9
12
মাসে বিদ্যুতের জন্য আপনি সর্বোচ্চ কত টাকা খরচ করতে চান (ধরা যাক ২,০০০ টাকা), তা নির্দিষ্ট জায়গায় লিখুন।
10
12
বাজেটের ঠিক কত শতাংশ খরচ হলে আপনি মেসেজ পেতে চান, তা বেছে নিন। যেমন- ৮০ বা ৯০ শতাংশ খরচ হয়ে গেলেই আপনার ফোনে অ্যালার্ট চলে আসবে।
11
12
সব শেষে নিচে থাকা ‘সেভ’ বোতামটি টিপে দিন।
12
12
বিদ্যুৎ সংযোগ নেওয়ার সময় যে মোবাইল নম্বরটি আপনি দিয়েছিলেন, এই সতর্কবার্তা বা মেসেজগুলি কিন্তু সেই নম্বরেই আসবে।