ভাল-মন্দ মিশিয়েই চলতে থাকে রোজকার জীবন। কখনও প্রত্যাশা পূরণ হয়, আবার কখনও গ্রাস করে ব্যর্থতা। রাশিফল অনুসারে, আজ বুধবার ৪ মার্চ ২০২৬ ভাগ্যের চাকা ঘুরবে কয়েকটি রাশির। তালিকায় আপনি আছেন? নাকি সতর্ক না হলেই বিপদ বাড়তে পারে? জেনে নিন-
2
13
মেষঃ আজ কাজের চাপ বাড়তে পারে। অফিসে দায়িত্ব বেশি থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখা জরুরি। পরিবারের কারও সঙ্গে মতবিরোধ এড়াতে ঠান্ডা মাথায় কথা বলুন।
3
13
বৃষঃ বৃষ রাশির দিনটি মোটামুটি শুভ। ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। ছাত্রছাত্রীদের জন্য সময় ভালো তবে অলসতা করলে চলবে না। পরিবারের সঙ্গে আনন্দের সময় কাটবে।
4
13
মিথুনঃ অর্থনৈতিক দিক থেকে ইতিবাচক ইঙ্গিত মিলছে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। নতুন কাজের প্রস্তাব আসতে পারে। সামাজিক যোগাযোগ বাড়বে।
5
13
কর্কটঃ আজ কিছু বিষয়ে দোটানায় ভুগতে পারেন। বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নিন। দাম্পত্য জীবনে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে।
6
13
সিংহঃ আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা। নতুন দায়িত্ব পেতে পারেন। আর্থিক দিক স্থিতিশীল থাকবে।
7
13
কন্যাঃ আজ কাজে কিছু বাধা আসতে পারে। ধৈর্য ধরলে সমস্যা কাটবে। স্বাস্থ্যের দিকে নজর দিন।
8
13
তুলাঃ ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। নতুন চুক্তি হতে পারে। পরিবারের সমর্থন পাবেন।
9
13
বৃশ্চিকঃ আজ বৃশ্চিক রাশির প্রতিযোগিতা বাড়বে। সহকর্মীদের সঙ্গে বোঝাপড়া জরুরি। ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন।
10
13
ধনুঃ হোলির দিন ভাগ্য সহায় হতে পারে। ভ্রমণের সুযোগ আসতে পারে। নতুন পরিচয় ভবিষ্যতে লাভ দেবে।
11
13
মকরঃ আজ কাজের জায়গায় নতুন দায়িত্ব আসতে পারে, যা ভবিষ্যতে পদোন্নতির পথ খুলে দিতে পারে। ব্যবসায়ীরা ছোটখাটো লাভ পেতে পারেন, তবে বড় বিনিয়োগের আগে ভাল করে ভাবুন। অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে, তাই বাজেট মেনে চলা জরুরি।
12
13
কুম্ভঃ আজ আপনার যোগাযোগ দক্ষতা কাজে লাগবে। অফিসে সহকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে চললে ভাল ফল পাবেন। পারিবারিক বিষয়ে ধৈর্য ধরুন। দাম্পত্য জীবনে খোলামেলা কথা বললে ভুল বোঝাবুঝি মিটবে।
13
13
মীনঃ আজ মানসিকভাবে একটু সংবেদনশীল থাকতে পারেন। ছোট বিষয়েও মন খারাপ হতে পারে, তাই ইতিবাচক চিন্তা বজায় রাখুন। কর্মক্ষেত্রে নতুন সুযোগের ইঙ্গিত রয়েছে। কেউ আপনার কাজের প্রশংসা করতে পারে। অর্থনৈতিক দিক মোটামুটি স্থিতিশীল, তবে ধার দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন।