প্রতারণা থেকে সাবধান তুলা মিথুন! অর্থলাভ ৭ রাশির, দেখে নিন ২ অক্টোবরের রাশিফল
নিজস্ব সংবাদদাতা
১ অক্টোবর ২০২৬ ২১ : ৩৪
শেয়ার করুন
1
13
২ অক্টোবর শুক্রবার দিনটি কয়েকটি রাশির জন্য অত্যন্ত শুভ৷ আর্থিক উন্নতির যোগ৷ কিন্তু কিছু রাশির জন্য মানসিক অশান্তি এবং প্রতারণার যোগ৷ দেখে নিন রাশিফল
2
13
মেষ: টাকা-পয়সার দিক থেকে দিনটি গুরুত্বপূর্ণ হতে পারে। বাড়ি গাড়ি কেনার যোগ৷ ব্যবসায় পরিচিত কারও কাছ থেকে আকর্ষণীয় প্রস্তাব মিলতে পারে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে৷
3
13
বৃষ: কর্মক্ষেত্রে নিজের জায়গা ধরে রাখতে পারবেন। ব্যবসায় লাভের পরিস্থিতি তৈরি হবে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্তদের জন্য ভাল সুযোগ আসতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে। অর্থনৈতিক দিকেও উন্নতির ইঙ্গিত রয়েছে এবং সঞ্চয়ের দিকে নজর দিতে পারবেন। কাজের প্রয়োজনে ভ্রমণের সম্ভাবনাও রয়েছে।
4
13
মিথুন: খরচ নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে নতুন সুযোগ এলেও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়াই ভাল। প্রতারণার সম্ভাবনা থাকায় অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক লেনদেন থেকে দূরে থাকুন। গুরুজনদের আশীর্বাদ পাবেন৷
5
13
কর্কট: কর্মক্ষেত্রে আটকে থাকা কাজ এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন। মন অস্থির থাকবে৷ আর্থিক ব্যবস্থাপনায় উন্নতি হবে। নতুন উদ্যোগ নেওয়ার সুযোগ থাকবে। তবে অতিরিক্ত ঝুঁকি নেবেন না৷
6
13
সিংহ: কর্মক্ষেত্রে আয় ও লাভের সুযোগ বাড়বে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনায় গতি আসতে পারে। পদ ও সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দীর্ঘমেয়াদি কোনও পরিকল্পনা বা প্রস্তাবে সমর্থন মিলতে পারে। কাজের প্রয়োজনে ভ্রমণও হতে পারে। নিজের দক্ষতা তুলে ধরার সুযোগ হাতছাড়া করবেন না।
7
13
কন্যা: কাজ ও ব্যবসায় পরিস্থিতি অনুকুল। পেশাগত ক্ষেত্রে লাভ বাড়তে পারে এবং আটকে থাকা কাজও মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। লাল জিনিস দান করা শুভ৷
8
13
তুলা: দিনটি খুব বেশি স্বস্তির নাও হতে পারে। অচেনা মানুষের উপর সহজে ভরসা করবেন না। হঠাৎ কোনও জটিল পরিস্থিতি তৈরি হলে ধৈর্য ধরে সিদ্ধান্ত নিতে হবে। খরচ বাড়তে পারে, তাই সঞ্চয়ের দিকে নজর দেওয়া জরুরি। তাড়াহুড়ো করে কোনও চুক্তিতে সই না করাই ভাল।
9
13
বৃশ্চিক: দলগত কাজ ও পার্টনারশিপে ভাল ফল পেতে পারেন। জমি-বাড়ি সংক্রান্ত পরিকল্পনায় অগ্রগতি হবে। ব্যবসায় স্থায়িত্ব বাড়বে এবং লাভের সুযোগ তৈরি হবে। দাম্পত্য সম্পর্কে ভালবাসা ও বিশ্বাস বাড়তে পারে। কোনও গুরুত্বপূর্ণ কাজ যৌথভাবে এগিয়ে নিয়ে গেলে সাফল্যের সম্ভাবনা বাড়বে।
10
13
ধনু: চাকরিজীবীদের জন্য দিনটি শুভ৷ ব্যবসায় নতুন প্রস্তাব আসতে পারে। তবে কাগজপত্র, চুক্তি ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। অতিরিক্ত আত্মবিশ্বাসে হিতে বিপরীত হতে পারে৷
11
13
মকর: পড়াশোনা, পরীক্ষা বা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে মনোযোগ বাড়বে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন এবং পেশাগত যোগাযোগও শক্তিশালী হবে। স্মার্টভাবে কাজ করার ফলে সময় বাঁচাতে পারবেন। নতুন কিছু শেখা বা সৃজনশীল কাজে যুক্ত হওয়ার সুযোগ আসতে পারে।
12
13
কুম্ভ: বাড়ি বা পারিবারিক ব্যবসা সংক্রান্ত কাজে অগ্রগতি হতে পারে। নতুন কোনও সুখবর আসতে পারে। অর্থনৈতিক লক্ষ্য পূরণের দিকে নজর থাকবে। চুক্তি বা ব্যবসায়িক সমঝোতায় পরিবর্তন আনার সুযোগ রয়েছে। তবে আবেগের বশে বা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না।
13
13
মীন: ব্যবসা ও বাণিজ্যিক কাজে গতি আসবে। পার্টনারশিপ বা টিমওয়ার্কের মাধ্যমে গুরুত্বপূর্ণ লক্ষ্য পূরণ হতে পারে। যোগাযোগ দক্ষতা কাজে লাগবে এবং পরিচিত মহল থেকেও সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। আর্থিক উন্নতির যোগ রয়েছে৷